বাণিজ্য

ইসলামপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: জামালপুরের ইসলামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৯৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: যশোর জনসভায় প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, ময়মনসিংহ জোন প্রধান মোঃ আনিসুল হক, ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু.তানভীর হাসান রুমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুল নাসের, ইসলামপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল কাদের সেখ, ইসলামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী ও জামালপুর ল’ কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস ছালাম। ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামপুর শাখাপ্রধান মোঃ আব্দুল মতিন সরকার। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী আহমেদুল কবির মিনু, ইসলামপুর চেম্বার অব কর্মাসের সভাপতি আব্দুল আউয়াল খান লোহানী এবং নারী উদ্যোক্তা আফ্রিনা আক্তার। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক। কর্মকর্তাদের সততা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে গ্রাহকরা এ ব্যাংকের প্রতি আকৃষ্ট হন। আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে এ ব্যাংকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ইসলামপুরের বিভিন্ন এলাকায় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

মুহাম্মদ মুনিরুল মওলা সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রযুক্তি ও অবকাঠামোগত দিক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও করোনার ধাক্কা সামলিয়ে বাংলাদেশের জিডিপি বাড়ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বহুগুণ। অতীতের চেয়ে বর্তমানে আমাদের রপ্তানি পণ্যের সংখ্যা অনেক বেড়েছে। এর মধ্যে গার্মেন্টস অন্যতম। গার্মেন্টস শিল্প বিকাশে ইসলামী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। এ ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র্ঋণ কার্যক্রম পরিচালনা করে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে তিনি সকলকে আহবান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা