ছবি : সংগৃহিত
বাণিজ্য

সুপারির খোলে ১৩ পণ্য

সান নিউজ ডেস্ক : কক্সবাজারের অব্যবহার্য সুপারি গাছের ডাল বা খোল দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন তৈজসপত্র তৈরির মাধ্যমে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন টেকনাফের তরুণ উদ্যেক্তা সিরাজুল কবির হিরো।

আরও পড়ুন : তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ড্যানিশ রাষ্ট্রদূত

সোমবার (১৩ ফেব্রুয়ারি) টেকনাফের শামলাপুরে সুপারির খোল দিয়ে প্লেট, বাটি, কৌটাসহ ১৩ ধরণের পণ্য তৈরি হতে দেখা যায়।

বিভিন্ন নকশার এসব পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের সর্বত্র সরবরাহের পাশাপাশি যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও।

সিরাজুল কবির হিরো জানান, ‘এই উদ্যোগ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সংখ্যা বাড়াতে কাজ করছি আমি। এলাকায় এমন উদ্যোগের কারণে বেড়েছে কর্মসংস্থান। এরই মধ্যে স্বাবলম্বী হতে শুরু করেছেন অনেকে। আবার বাগান মালিকরাও সুপারির খোল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।’

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তরুণ উদ্যোক্তা আরও বলেন, ‘প্লাস্টিক পণ্য আমাদের পরিবেশের ক্ষতি করছে। এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। ২ থেকে ৩ বছর ধরে চিন্তা ভাবনা করে আমার মাথায় আসলো প্লাস্টিকের বিকল্প হিসেবে সুপারির খোল বা ডাল দিয়ে তৈজসপত্র তৈরি করা যায় কিনা। সে চিন্তা থেকে একটি এনজিওর সহায়তায় নিজ গ্রামে কাজ শুরু করি।

পরে সুপারির খোলে তৈরি প্লেট, বাটি ও কৌটার চাহিদা দ্রুত বেড়ে যায়। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন স্থান ছাড়াও বিদেশ থেকে অর্ডার পাচ্ছি। পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।’

এক বাগান মালিক জানান, ‘আগে সুপারি গাছের খোলগুলো ভিটে বাড়ির আশেপাশে পড়ে থাকতো। এখন বিভিন্ন পণ্য তৈরির জন্য আমাদের কাছ থেকে এসব ডাল কিনে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছি আমরা।’

আরও পড়ুন : জ্বালানি তেলের দাম কমল!

অপর আরেক বাগান মালিকের বক্তব্য, ‘শুনতেছি সুপারির খোল দিয়ে বাসন ও প্লেট-বাটি তৈরি হচ্ছে। এতে আমাদের জন্য ভালো হয়েছে। এগুলো বিক্রি করে আমরা ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে পারবো।’

শ্রমিক ইউসুফ জানান, ‘গ্রামগঞ্জের বিভিন্ন সুপারি বাগানে গিয়ে সুপারি গাছের ডাল সংগ্রহ করে বাজারে এবং বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করি। এতে আমরা লাভবান হচ্ছি। আগে হাতে কোনো কাজ না থাকলে বসে থাকতে হতো। কিন্তু এখন এই কাজটি শুরু হওয়ার পর থেকে বসে থাকতে হয় না। সুপারির ডাল বা খোল এনে দিলেই মেলে টাকা।’

এ বিষয়ে কক্সবাজার জেলার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, ‘প্লাস্টিক পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর। প্লাস্টিক পঁচনশীল নয় বলে পরিবেশ হুমকির মুখে।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাম্পেইন শুরু

প্লাস্টিকের বিকল্প হিসেবে সুপারি খোল দিয়ে পণ্য তৈরি অবশ্যই একটি ভালো উদ্যোগ। তবে ব্যবহারের আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি স্বাস্থ্যসম্মত কিনা তা নিশ্চিত হতে হবে।’

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মা...

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট শেষ, উৎপাদনের অপেক্ষা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্...

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা