ছবি : মাহফুজ
বাণিজ্য

মাছ-মুরগি স্থিতিশীল, সবজিতে আগুন

মাহফুজুর রহমান : রমজানে দ্রব্যমূল্যের নাভিশ্বাসের পর এবার ঈদ পরবর্তী বাজারও সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছ-মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে নতুন করে বেড়েছে তেল, চিনি, ডিম, পেঁয়াজ ও আদার দাম। এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে বাজারে আসা নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের মাঝে।

আরও পড়ুন : রাজধানীর ১৬ স্থানে অস্থায়ী পশুর হাট

শুক্রবার (৫ মে) রাজধানীর কারওয়ান বাজার ও মগবাজার এলাকা ঘুরে দেখা যায়, মাছ ও মুরগির দাম কিছুটা কমলেও টমেটো ছাড়া সব ধরণের সবজির দাম ৫০ টাকার উপরে।

কারওয়ান বাজারের সবজি দোকানদার আব্দুল কুদ্দুস বলেন, বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, টমেটো প্রতি কেজি ৪০ টাকায়, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০-৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। করোলা ৮০ টাকা, সজিনা ১২০-১৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ৬০ থকে ৬০ টাকা, পটল প্রতি কেজি ৫০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৬০ টাকা এবং প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে আলুর দাম বেড়েছে। কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা ঈদের আগে ছিল ২০ থেকে ২৫ টাকা।

মাছ বিক্রেতা হৃদয় বলেন, রুই মাছ ছোট-বড় মিলিয়ে বিক্রি হচ্ছে ২৮০ থকে ৩৫০ টাকায়। পাঙাশের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০, গুড়া চিংড়ি ৭০০-৭৫০ ও বড় চিংড়ি ১৩০০-১৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : ৩৭ দিন জেলে ছিলাম

গরুর মাংসের দাম বেড়ে ৮০০ টাকা কেজি দাঁড়িয়েছে, যা ঈদের আগে ছিল ৭০০-৭৫০ টাকা। এছাড়া ১ হাজার থেকে ১১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খাসির মাংস।

ঈদের আগের তুলনায় বাজারে ব্রয়লার মুরগির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ২২৫ থেকে ২৩০ টাকা কেজি দরে। সোনালি মুরগির কেজি ৩৩০ থেকে ৩৪০ টাকা। অন্যদিকে নতুন করে ডিমের দাম বাড়ায় প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

আরও পড়ুন : কুয়াকাটায় পর্যটকের ঢল

এদিকে, পেঁয়াজ ও আদার পাশাপাশি বেড়েছে তেল ও চিনির দাম। পেঁয়াজ ১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকা। আদা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। রসুনের দাম না বাড়ায় আগের দাম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০-১২৫ টাকা। এছাড়া বেড়েছে তেলের দাম। ভোজ্যতেলের দাম লিটারে ১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯৯ টাকা।

মগবাজার চারুলতা মার্কেটের সবজি দোকানদার বকুল হোসেন বলেন, বাজারে টমেটো ছাড়া সব ধরণের সবজির দাম বেড়েছে। ঈদের পর পণ্য সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়ছে। আমদানি বাড়লে দাম কমতে পারে।

আরও পড়ুন : নারী শ্রমিকের মরদেহে আঘাতের চিহ্ন

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা সিয়াম হোসেন বলেন, ঈদে মানুষ বাড়ি যাওয়ায় বাজারে মাছের চাহিদা কম। সরবরাহ বেশি থাকায় সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে। তবে ঢাকায় মানুষ ফিরলে চাহিদা বাড়ায় দাম বাড়তে পারে।

কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতা রবেল বলেন, ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। এছাড়া ব্যাসায়ীরা বাজারে পিয়াজ না ছাড়ায় দাম বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : মিয়ানমারের পথে রোহিঙ্গা প্রতিনিধিদল

বাজার করতে আসা মগবাজার এলাকার সুমন অসন্তোষ প্রকাশ করে বলেন, সব কিছুর দাম বেড়েছে। একবার বাড়লে আর কমতে চায়না। আমাদের ব্যয় বাড়লেও আয় যা আছে তাই। তাই আগ থেকে খরচ কমাতে বাধ্য হয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা