বাণিজ্য

সবজিতে আগুন, ব্রয়লার ছাড়াল ২০০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজি ও ব্রয়লার মুরগির দাম। হঠাৎ বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমায় এমন কোনো সবজি নেই যার দাম বাড়েনি। বলতে গেলে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই।

আরও পড়ুন : পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে।।

বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০-২২০ টাকা, লেয়ার ৩৪০-৩৫০ টাকা, পাকিস্তানি মুরগি ৩৪০-৩৫০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা। গত সপ্তাহে এসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি ১৮৫ থেকে ১৯৫ টাকা দরে।

আরও পড়ুন : শেষ হচ্ছে কলকাতাবাসীর অপেক্ষা

রাজধানীর হাতিরপুল বাজারে ২১০ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হলেও তার একটু পাশে বাটা সিগনাল-নিউমার্কেট সড়কের দোকানগুলোতে ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ টাকা। আবার রাজধানীর মুগদা, মান্ডা খিলগাঁও, মালিবাগ বাজারে ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একইভাবে বাজার ভেদে ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে লেয়ার।

কারওয়ান বাজারের এক মুরগি বিক্রেতা জানান, গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কেনা বেশি পড়েছে। তাই দামও বাড়তি। কম দামে পেলে তো আমাদের দিতে সমস্যা নেই।

আবদুল আলিম নামে এক ক্রেতা জানান, বৃষ্টি হোক বা যাই হোক, কোনো অজুহাত থাকলে বাজারে পণ্যের দাম বাড়বে এটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। বিক্রেতারা দাম বাড়ানোর জন্য শুধু অজুহাত খোঁজে।

আরও পড়ুন : আজও ভারী বৃষ্টির সম্ভাবনা

বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা আর আগের আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে, দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায় আর আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ ছাড়া ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

এদিকে বাজারে এমন কোনো সবজি নেই যার দাম বাড়েনি। বলতে গেলে বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। তুলনামূলক কম দাম বলতে শুধু মাত্র পেঁপে আর মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা। আর বরবটি, টমেটো তো প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এ ছাড়া সেঞ্চুরি ক্রস করে ১২০-এ গাজর, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সব মিলিয়ে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে সব সবজির দামও আকাশ ছোঁয়া।

আরও পড়ুন : কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

এ ছাড়া মাছের বাজারে কিছুটা কমেছে পাঙাশের দাম। ২০০ টাকা মধ্যে পাওয়া যাচ্ছে ছোট পাঙাশ। তবে আগের দামেই তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েক সপ্তাহ ধরে একই দামে বিক্রি হয়েছে। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩২০ থেকে ৪০০ টাকা।

বাজারে ইলিশ মাছের দামও বেশি। ৭০০ টাকার নিচে ছোট জাটকা ইলিশও কেনা যাচ্ছে না। ৮০০ গ্রাম সাইজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। আর এক কেজি সাইজ বা তার থেকে বেশি হলে দাম পড়ছে ১৮০০ থেকে দুই হাজার টাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা