২৮ সেপ্টেম্বর সোমবার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

২৮ সেপ্টেম্বর সোমবার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আজ মেষ রাশির জাতক-জাতিকাকে অপ্রত্যাশিত কোনো তথ্য বিভ্রান্তির মোকাবিলা করতে হবে। সাংবাদিকতার সাথে যুক্তদের উপর দুর্বৃত্তদের হামলা হতে পারে। অনলাইন কেনা বেচার ক্ষেত্রে আরও কৌশলী হন। রাতে পারিবারিক শান্তি ও সকলের সহযোগিতা পাওয়া যাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের আশা প্রবল। হঠাৎ করেই বড় অঙ্কের বকেয়া আদায় করতে পারেন। ব্যবসায়ীক বেচাকেনায় কারও উপর নির্ভর না করে নিজের মেধাকে কাজে লাগাতে পারলে সফল হবেন। রাতে বিদেশ থেকে ভালো সংবাদ আসবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি অস্থিরতায় কাটবে। ব্যবসায়ীক কোনো লেনদেন নিয়ে অস্থির থাকবেন। সাংসারিক ক্ষেত্রে পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থার কোনো বিকল্প নেই। নিজের উপর নিয়ন্ত্রণ থাকলে রাতে অবশ্যই সৌভাগ্য আপনার কড়া নাড়বে।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ছুটোছুটির। কাজের প্রয়োজনে প্রায় সারাটা দিনই শহরের এ মাথা ও মাথা ছুটতে হবে। বৈদেশিক কাজ কর্ম নিয়ে ব্যাংকের সাথে একাধিক মিটিং করতে পারেন। দিনের শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরলে রাতে একটু দুর্বল লাগতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার আজ আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার। ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তার ফলও হাতে হাতেই পাবেন। চাকরিজীবী বন্ধুর সাহায্য পাওয়ার আশা রয়েছে। বড় ভাই এর সাথে যৌথ কাজে লাভ হবে কম। রাতে বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি।

কন্যা রাশি ( ২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার চাকরিতে নিজের যোগ্যতা প্রমাণের দিন। অনেকেই আপনার কর্মদক্ষতাকে হিংসে করে। আজ প্রমাণ করুন আপনি অদ্বিতীয়। কর্মকর্তার মনজয় করার জন্য চাটুকারিতা নয় দক্ষতার প্রয়োজন। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মনকে রিফ্রেশ করতে পারেন।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : তুলার জাতক-জাতিকার বৈদেশিক বাণিজ্যে সকল বাধা কাটিয়ে ওঠার দিন। আমদানি রপ্তানি কাজের সুযোগ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। রাতে কোনো সামাজিক বা সাংগঠনিক সভায় আপনার উপস্থিতির প্রয়োজন হয়ে উঠবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বৃশ্চিকের জাতক-জাতিকাকে আজ আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা হেনস্তার আশঙ্কা প্রবল। আজ জামিন হওয়ার কথা থাকলেও তা বাতিল হতে পারে। সন্ত্রাসীর কবলে পড়ার আশঙ্কা রয়েছে। পুরোনো পাওনাদার আপনার উপর অতর্কিতে হামলা চালাতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ধনুর জাতক-জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি উপভোগের দিন। কাজ কাজ করে সারাটা বছরই ব্যস্ত থাকেন। আজ জীবন সাথীকে সময় দিন। ব্যবসায় নতুন কাজের ওয়ার্ক অর্ডার আনন্দকে বাড়িয়ে দেবে। রাতে বাহিরে খেতে গেলে মূল্যবান দ্রব্যাদি সামলে রাখতে হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে কাজের দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা প্রবল। অধিনস্ত কর্মচারীদের সাহায্য নিন। গোপনীয় কোনো তথ্য কারও সাথে ভাগাভাগি করতে গেলে ব্যবসায় ক্ষতি হতে পারে। রাতে জীবন সাথীর কাছ থেকে কোনো সারপ্রাইজ আশা করা যায়।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকার জীবনে প্রেমের মূল্যায়ন করার দিন। কাছে থাকা মানুষটি যখন আঘাত পেয়ে দূরে সরে যায় তখন কেমন লাগে তা বুঝতে হবে। সন্তানের ছোট ছোট ভুলগুলো শুধরে দিয়ে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করাই আপনার কাজ। রাতে কোনো ঝামেলাপূর্ণ কাজের দায়িত্ব পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকাকে সাংসারিক পরিমণ্ডলে নিজের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত করতে হবে। আপনার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন অপ্রত্যাশিত ভাবে পূরণ হতে পারে। রাতে রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে। প্রিয়জনের জন্য নিজের কোনো মূল্যবান জিনিস বিক্রয় করতে পারেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা