আর্টস

আবেগ দেখানো যাবে না মিথুনের, পুরনো পাওনা পাবে মেষ

সান নিউজ ডেস্ক : আজকের দিনটি আপনার কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনার হাতেই!

মেষ : অনেক দিনের পুরনো কোনো পাওনা আদায়ে আজ সুযোগ আসতে পারে। উত্তেজনা পরিহার করে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করলে সফল হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।

বৃষ : বিদেশ সংক্রান্ত যে কোনো যোগাযোগের ক্ষেত্রে দূর সম্পর্কের আত্মীয়-স্বজনের আচরণ সম্পর্কে চোখ-কান খোলা রাখুন। পারিবারিক ঝামেলার সৃষ্টির লক্ষণ রয়েছে। দূরের যাত্রায় মালামাল সাবধানে রাখুন।

মিথুন : কোনো ব্যাপারেই আজ আবেগপ্রবণ হবেন না। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হতে পারে। নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তিযোগের সম্ভাবনা উজ্জ্বল। প্রেমের ব্যাপারে আজ অগ্রগতি হতে পারে।

কর্কট : বৈদেশিক যোগাযোগ ও প্রচারমূলক কাজে আজ যথেষ্ট অগ্রগতি হতে পারে। প্রাপ্তিযোগ ভালো। কোনো বন্ধু আজ আপনার সহায়তায় এগিয়ে আসতে পারে। প্রেমিকদের জন্য দিনটি আজ আনন্দে কাটতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ : বয়স্ক ও প্রভাবশালীদের সঙ্গে আলোচনার সময় উত্তেজনা পরিহার করে চলুন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা যে কোনো ধরনের উন্নতির যোগ রয়েছে। দূরের যাত্রায় ভারী কোনো খাবার পরিহার করে চলুন।

কন্যা : আজ আইন বিষয়ক জটিলতাকে এড়িয়ে না চলে তার সমাধানের চেষ্টা করুন। সুফল পাবেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলুন। কোনো কারণে আজ আপনার আর্থিক লোকসানের আশঙ্কা রয়েছে।

তুলা : কর্মস্থলে আপনাকে আগের চেয়েও আরো বেশি কর্তব্যপরায়ণ ও নিষ্ঠাবান হতে হবে। বিপরীত লিঙ্গের অপরিচিত কেউ আজ আপনাকে প্রভাবিত করে আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করিয়ে নিতে পারে।

বৃশ্চিক : পরিচিত কারও কথায় নিজের মন-মানসিকতার দিকটি বিবেচনা না করে আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে পুরনো পরিকল্পনা পাল্টানো ঠিক হবে না। এ ক্ষেত্রে বয়স্ক, অভিজ্ঞ ও প্রিয়জন কারও পরামর্শ আপনার কাজে লাগতে পারে।

ধনু : আজ ভেঙে যাওয়া পুরনো কোনো সম্পর্ক পুনঃস্থাপনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক ব্যাপারে আজ প্রতিবেশী বা অন্য কাউকে মাথা গলাতে দেয়া ঠিক হবে না। বিশ্রাম শুভ।

মকর : ব্যবসায়িক কাজে আজ নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। কৌশলের সঙ্গে উদ্যোগ নিতে পারলে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পারিবারিক কাজে মনোযোগী হোন। দূরের যাত্রা শুভ।

কুম্ভ : পরিচিত কারো কথায় নিজের মন মানসিকতার দিকটি বিবেচনা না করে আপনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে পুরনো পরিকল্পনা পাল্টানো ঠিক হবে না। এ ক্ষেত্রে বয়স্ক, অভিজ্ঞ ও প্রিয়জন কারও পরামর্শ আপনার কাজে লাগতে পারে।

মীন : পুরনো কোনো সমস্যা দুপুরের পর মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। বিশ্রাম নিলে ভালো করবেন। প্রয়োজনীয় সব কাজ দিনের শুরুতেই সম্পাদনের চেষ্টা করুন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা