ছবি: সংগৃহীত
সারাদেশ

ডুবে যাওয়া বাল্কহেডের চাল উত্তোলন শুরু

জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় পশুর নদীতে লাইটার জাহাজের ধাক্কায় গরীব-অসহায়দের জন্য ৬ হাজার বস্তা চাল নিয়ে ডুবে যাওয়া ‘এমভি সুফিয়া’ নামের বাল্কহেড থেকে চাল উত্তোলন করা শুরু হয়েছে।

আরও পড়ুন: দেশে পৌঁছাল ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ

সোমবার (১ এপ্রিল) সকাল থেকে চালসহ বাল্কহেডটি উদ্ধারের কাজ করছে ‘মেসার্স খানজাহান আলী স্যালভেজ’ নামের একটি উদ্ধারকারী ডুবুরি দল।

পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চালগুলো উত্তোলনের পর সরকারি নিয়ম মেনে সংশ্লিষ্টদের সাথে নিয়ে ব্যবস্থা নেয়া হবে। তবে চালের সব ক্ষয়ক্ষতি পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান বহন করবে বলে জানায় ডুবন্ত বাল্কহেড কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মার্চে উখিয়া ক্যাম্পে খুনের ঘটনা ঘটেনি

নৌ-পুলিশ জানায়, ঈদ উপলক্ষে মোংলার গরীব-অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১৭৫ মেট্রিকটন ৬ হাজার বস্তা চাল ‘এমভি সুফিয়া’ নামে একটি বাল্কহেডে তোলা হয়।

বাল্কহেডটি খুলনার মহেশ্বরপাশা সিএসডি গুদাম থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে বিপরীতমুখী ‘এমভি শাহাজাদা-৬’ নামে একটি লাইটার কার্গো জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ডুবে যায় বাল্কহেড ‘এমভি সুফিয়া’।

চালগুলো মেসার্স সোনারগাঁ শিপিং লাইন্স ও মেসার্স আ. রশিদ শিপিংয়ের দায়িত্বে পরিবহন করা হচ্ছিল। দুর্ঘটনায় জাহাজে থাকা ৫ নাবিকের কোনো ক্ষতি না হলেও নগদ টাকা ও সব মূল্যবান মালামাল ডুবে যায়।

আরও পড়ুন: কমলো ডিজেল-কেরোসিনের দাম

আজ সকাল থেকে সরকারি চাল ও বাল্কহেডটি দ্রুত উদ্ধারে কাজ করছে মেসার্স খানজাহান আলী স্যালভেজের ডুবুরি দল। ১০ সদস্যের এ দলটি সকাল থেকে প্রায় ৮০০ বস্তা চাল ওঠাতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ চাল ও বাল্কহেডটি উত্তোলন করতে আরও ৩/৪ দিন সময় লাগবে।

মোংলা নৌ-পুলিশ অফিস ইনচার্জ দৈয়দ ফখরুল ইসলাম জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেল ও ঘষিয়াখালী বঙ্গবন্ধু নৌক্যানেলকে ঠিক রাখতে বাল্কহেডটি দ্রুত উত্তোলনের জন্য মালিকপক্ষকে তাগিদ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা

মেসার্স খানজাহান আলী স্যালভেজ নামে একটি ডুবুরি দল উত্তোলনের কাজ শুরু করছে। আজ সকাল থেকে চাল উত্তোলনের কাজ চলছে দ্রুতগতিতে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, সরকারি চালসহ বাল্কহেডডুবির ঘটনায় পেছন থেকে ধাক্কা দেয়া ‘এমভি শাহাজাদা-৬’ লাইটার জাহাজটিকে আটক করেছে নৌ-পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা