সারাদেশ

পশুর  নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি

বঙ্গোপসাগরের দুবলার চরে শুঁটকি পল্লীর উদ্দেশ্যে যাওয়ার পথে মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৌসুমি জেলে মেহেদী হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর চিলা বাজার সংলগ্ন খালে এক জেলের পাতা জালে তার মরদেহ আটকে গেলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর (ফয়লা বাজার এলাকা) গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীর তীরে নোঙর করা ট্রলারে ছিলেন মেহেদী। ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রথম দিনে তার সন্ধান মেলেনি। পরবর্তীতে শুক্রবার জেলের জালে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে নৌ পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে । নৌপুলিশের পক্ষ থেকে এমন আকস্মিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নদীপথে চলাচলের সময় জেলেদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা