সারাদেশ

রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে একটি পার্সেল সার্ভিস থেকে গাঁজা সংগ্রহ করতে এসে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরের বোয়ালিয়া থানা এলাকায় এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম প্রিভেল ইসলাম (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এ তথ্য জানিয়েছে।

এসআরবি জানায়, এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেডে আসা গাঁজা নেওয়ার সময় প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে প্রিভেলকে গাঁজাসহ বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাকিবুল ইসলাম শান্ত রাজশাহীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো. বাদশার ছেলে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) শুক্রবার তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।

আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালে রাজশাহীর বাঘা থানায় রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

তবে সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলপুকুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা