সংগৃহীত ছবি
সারাদেশ

প্রেমের টানে পাকিস্তান ছেড়ে বাংলাদেশে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফেইসবুকে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাংলাদেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক পাকিস্তানি নাগরিক।

আরও পড়ুন: টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

সোমবার (২২ডিসেম্বর) উপজেলার বেলছড়ি ইউনিয়নের উওরপাড়ায় মেয়ের নিজ বাড়িতে বর্তমানে ঐ নব দম্পদি অবস্থান করছে।

পাকিস্তানের ঐ নাগরিক আলিম উদ্দিন (২৮) সে লাহোর শহরে বসবাসকারী জামিল উদ্দিনের ছেলে। সে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

জানা যায়, বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের উওর পাড়ার বাসিন্দা আবুল হোসেনের মেয়ে তাহমিনা আক্তার বৃষ্টি (২১) সে খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায়ী শাখার তৃতীয় বর্ষের ছাত্রী।সে দীর্ঘ ৭মাস ধরে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পাকিস্তানের লাহোরের বাসিন্দা আলিম উদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে সুদুর পাকিস্তান থেকে প্রেমের টানে গত ১১ডিসেম্বর চট্টগ্রামে ছুটেন আসেন প্রেমিক আলিম উদ্দিন। পরে মেয়ের দেয়া ঠিকানা অনুযায়ী বেলছড়ি এলাকার মধ্যপাড়ায় মেয়ের বাবার বাড়িতে এসে উঠেন।

আরও পড়ুন: জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার

মেয়ের বাবা আবুল হোসেন জানান, প্রথমে আমার এ সম্পর্ক মেনে নিতে অপারগতা প্রকাশ করেছি। অন্য একটি দেশের নাগরিক বিধায়। কিন্তু তারা একের প্রতি অপরে যে টান অনুভব করতে পেরেছি। যেহেতু তারা উভয় প্রাপ্ত বয়স্ক,গত ১৯ ডিসেম্বর কোটে তারা বিবাহ করেন। ২২ ডিসেম্বর আমার নিজ বাড়িতে সামাজিক ভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী দুজনের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,তাই মেনে নিয়েছি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন,বিষয়টি শুনেছি,পাকিস্তানি নাগরিক প্রেম জনিত কারণে মাটিরাঙ্গায় এসেছেন। তার অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা সেজন্য আমরা তার উপর প্রতিনিয়ত নজর রাখছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা