সারাদেশ

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনি আরেকজন শেখ হাসিনা হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়েল পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি। তাঁর মতে, রাষ্ট্র পরিচালনার কাঠামো না বদলালে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছিল এবং এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবণতা রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার পেছনে ভারত বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার গঠনে সর্বদলীয় ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো দল নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠনের চেষ্টা করলে এনসিপি তাতে অংশ নেবে না।

সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দেন নাহিদ ইসলাম। ওই কর্মসূচি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করা হবে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের নদী ভরাট, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের মতো সমস্যা নিয়েও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার কথা জানান তিনি। এছাড়াও সদ্য প্রয়াত মুন্সীগঞ্জের সাবেক ৫ বারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাই মুন্সীগঞ্জে স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তার আত্মার মাগফেরাত কামনা করছি।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা