ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ সময়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে জ্বরের সঙ্গে শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়ার পরামর্শ দেন তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা