আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে জহিরুল হক রানা ও জালালউদ্দিন বারীর নেতৃত্বাধীন পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। নির্বাচনে অপর প্যানেল ছিল সদরুল হাসান ও শহিদুল ইসলামের নেতৃত্বাধীন পরিষদ। সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ আর তার প্রতিপক্ষ সদরুল হাসান ৫০ ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান ২৫ ভোট পান। সম্পাদক পদে জামালউদ্দিন বারী ১২৬ ও তার প্রতিপক্ষ শহিদুল ইসলাম ৪৯ ভোট পান। এছাড়া, সহ-সভাপতি পদে আব্দুস সেলিম, যুগ্ম সম্পাদক পদে মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ পদে এস.এম. জাহাঙ্গীর, অভ্যন্তরীণ হিসাব নিরিক্ষক পদে আলী হোসেন এবং সদস্য পদে হাসনাত করিম পিন্টু, মাহমুদুল হক জাহাঙ্গীর, আরিফ উদ দৌলা, গোলাম শাহনী, এমরান হোসেন ও লিপিকা সরকার জয়লাভ করেন।
সান নিউজ / রাজীব