সারাদেশ

বুড়িগঙ্গার চ্যানেল যেন পলিথিন-ঝুট ভাগাড়, ব্যাহত হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ

এ এইচ সুমন, কেরানীগঞ্জ (ঢাকা)

দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা আসিফ মাঠ থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত বুড়িগঙ্গা নদীর চ্যানেল বা খালটি এখন আর কোনো জলাশয় নয়, পরিণত হয়েছে বিশাল এক ময়লার ভাগাড়ে। সম্প্রতি এই খালের ওপর ওয়াকওয়ে বা হাঁটার পথ নির্মাণ ও খাল উদ্ধারের কাজ শুরু হলে বেরিয়ে আসে এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের চিত্র। খালের তলদেশ খুঁড়তেই মাটির বদলে উঠে আসছে কেবল টন কে টন পলিথিন, ক্ষতিকর প্লাস্টিক আর গার্মেন্টসের ঝুট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়াকওয়ে নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি খনন ও পাইলিংয়ের কাজ চলছে। কিন্তু খালের বুক চিরে মাটির বদলে বেরিয়ে আসছে কুচকুচে কালো কাদা, পলিথিন ও কাপড়ের টুকরোর বা ঝুটের বিশাল স্তূপ। বছরের পর বছর ধরে ফেলা বর্জ্যে খালের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন ময়লার পাহাড় তৈরি হয়েছে এবং খালের প্রাকৃতিক রূপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এই ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের জন্য মূলত দায়ী এলাকার অসচেতন গার্মেন্টস ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে গার্মেন্টস কারখানাগুলো তাদের বর্জ্য ও ঝুট সরাসরি এই খালে ফেলছে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাদের দৈনন্দিন বাসাবাড়ির সব ময়লা-আবর্জনা নির্বিঘ্নে ছুঁড়ে ফেলছেন এই চ্যানেলে। ফলে নদীর তলদেশ ভরাট হয়ে পানির প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

পরিবেশ রক্ষায় যারা প্রতিনিয়ত গলা ফাটান, সেইসব পরিবেশবাদীদের ভূমিকা নিয়েও জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পরিবেশবাদীদের আন্দোলন ও চিল্লাচিল্লি কেবল লোকদেখানো। বাস্তবে খালটি যখন চোখের সামনে দিনের পর দিন পলিথিন আর ঝুটের ভাগাড়ে পরিণত হচ্ছিল, তখন তাদের কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।

ওয়াকওয়ে নির্মাণের এই উদ্যোগ খালটিকে পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি করলেও, এত বিপুল পরিমাণ পলিথিন ও বর্জ্য অপসারণ করা এখন নির্মাণকারী প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এই খাল ও বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে কেবল বর্জ্য অপসারণই যথেষ্ট নয়; বরং যারা প্রতিনিয়ত এই দূষণ করে চলেছেন, সেইসব অসচেতন নাগরিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

‘নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করে যাব’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ...

হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি...

‘বিএনপির দুঃসময়ের ত্যাগীরা যেন অবমূল্যায়ন না হন’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর...

নরসিংদী আর্বজনার মাঝে মহাসড়ক, খানাখন্দে ভরা রাস্তা যেন মৃত্যুফাঁদ

নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দিনের পর...

বুড়িগঙ্গার চ্যানেল যেন পলিথিন-ঝুট ভাগাড়, ব্যাহত হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ

দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা আসিফ মাঠ থেকে কালীগঞ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা