সারাদেশ

‘নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করে যাব’

ভোলা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠছে। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান বকশি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে আব্দুল্লাহপুর ইউনিয়ন বাজার থেকে তাঁর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিবারহাট, শিবা চৌমুহনী, বসরত উল্লাহ, ঢালিরহাট, ফকিরহাট ও মিনা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে ফকিরহাট বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে মিজানুর রহমান বকশি স্থানীয়দের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

মিজান বকশি বলেন,আব্দুল্লাহপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে সেবা দিয়ে যাব।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান তিনি।

সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের দরিদ্র মানুষকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তার কার্ড পেতে বিনামূল্যে সহযোগিতা করা হবে, যাতে কেউ হয়রানির শিকার না হন। এ ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহযোগিতা করে আসছেন বলেও দাবি করেন তিনি।

নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সেবা করার অঙ্গীকার করেন মিজান বকশি। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে মিজানুর রহমান বকশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধে...

সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি

সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্র...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করে যাব’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ...

হাতকড়াসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা