সারাদেশ
সাংগঠনিক দায়িত্বে অবহেলা

সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। একই সঙ্গে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদকে অব্যাহতি সহ আরও কয়েকজন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার পৌর ছাত্রদল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংগঠনিক কাজে অবহেলার কারণে আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম গতিশীল করতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমে অংশ না নেওয়া দায়িত্বশীলদের সংগঠনমুখী করা এবং সার্বিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা উল্লেখ করে সূত্রগুলো আরও জানায়, প্রয়োজনে যেকোনো সময় এ অব্যাহতি প্রত্যাহার করা হতে পারে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ প...

সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনা, আহত কয়েকজন

সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছন রাজা তোরণের পাশের এলাকা...

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধে...

সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি

সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্র...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা