সারাদেশ

ভাল কাজে সকলকে সম্পৃক্ত করতে হবে : ফরিদপুরের ডিসি অতুল সরকার

বিভাষ দত্ত, ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, মনোযোগ সহকারে কাজ করলে অল্প সময়ে ব্যাপক কাজ সম্পন্ন করা যায়। নিজে যে কাজ ভাল পারেন, অন্যকে সেটা শেখানো যায়।

জেলা প্রশাসক রবিবার বার্ষিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ই নথি ও বেসিক কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অতুল সরকার বলেন, আমাদের সবাইকে ভাল কাজ করতে হবে। ভাল কাজে সকলকে সম্পৃক্ত করতে হবে। কাজের ক্ষেত্রে শব্দচয়ন, বাক্য গঠনে খেয়াল রাখতে হবে।

শহীদ এম. আব্দুল আলী আইসিটি ল্যাবে সকাল ৯ টায় প্রশিক্ষণ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। ২ দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ সমাপ্ত হবে আগামীকাল ১৯ অক্টোবর।

প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। এতে কার্যালয়ের ৩০ জন কর্মি প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণের সমন্বয় করছেন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ ওহাব শেখ।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা