সারাদেশ

মৌলভীবাজার শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসের ভেতরেই প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর এ কাজটি করেন সহকারি শিক্ষক। মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মক্ষেত্রের শিষ্টাচার চূর্ণ করে কর্মকর্তা ও কর্মচারীদের সামনেই এক প্রধান শিক্ষকের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমানকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের নিজ অফিস কক্ষে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

আহত মিঞা মোহাম্মদ শহীদুল রহমান উপজেলার দামিয়া আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মো. জসিম উদ্দিন মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন বিকেলে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের কক্ষে অবস্থান করছিলেন প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমান। এমন সময় সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন কক্ষে প্রবেশ করেন এবং কোনো কথা বলার সুযোগ না দিয়েই অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। একপর্যায়ে এলোপাতাড়ি থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। কক্ষে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বাঁধা দিয়ে হামলা থামানোর চেষ্টা করলেও তাকে নিবৃত্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে আহত প্রধান শিক্ষককে দেখতে মৌলভীবাজার সদর হাসপাতালে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হাসান। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও সম্পূর্ণ অনভিপ্রেত বলে উল্লেখ করেন।

ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার জানান, সরকারি দপ্তরে ঢুকে একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত জঘন্য, নিন্দনীয় ও পেশাগত শিষ্টাচারবহির্ভূত। এতে প্রশাসনিক কার্যক্রম ও সরকারি অফিসের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্ত সহকারি শিক্ষক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে যথাযথ বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জোর সুপারিশ প্রেরণ করা হয়েছে।

সরকারি দপ্তরের প্রশাসনিক কক্ষে সংঘটিত এমন ন্যক্কারজনক ঘটনায় মৌলভীবাজারের সচেতন মহল ও স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা