সারাদেশ

হাসিবের ওপর হামলাকারী সনাক্ত ছাত্রলীগ নেতা

মৌলভীবাজার প্রতিনিধি

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির নেতারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

হামলায় আহত হাসিব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ছেড়েছেন তিনি। ছাত্রশক্তি ও এনসিপির নেতারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, হামলায় অভিযুক্ত হাবিবুর রহমান শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। হামলার একটি ভিডিও প্রথমে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করলেও পরে সেটি মুছে দেন তিনি। পরবর্তী সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত সুশান্ত তাঁর ফেসবুক প্রোফাইলে ভিডিওটি আপলোড করেন। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রকাশের পর হাবিবুর রহমানকে ট্যাগ করে ছাত্রলীগের কর্মীদের বাহবা দিতেও দেখা যায়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

রিসোর্ট সূত্রের বরাতে জানা গেছে, হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন। মঙ্গলবার তারা রিসোর্ট থেকে চেক আউট করে বের হন।

হামলার একটি ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে এসেছেন। দুপুরে রিসোর্ট থেকে বের হয়ে তারা রাধানগর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় ধারালো অস্ত্র হাতে এক যুবক তাদের অটোরিকশার সামনে এগিয়ে আসেন। অটোরিকশার গতিরোধ করে ওই যুবক কাছে এলে হাসিব তার সঙ্গে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন।

এ সময় ওই যুবক এক হাতে মোবাইল ধরে হাসিবকে উদ্দেশ্যে করে বলেন,'এই হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল। আর ইনি মেয়ে নিয়ে দেশ বিক্রি করে এখানে আমোদ-ফুর্তি করতেছে।'এ কথা বলেই তিনি ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে আঘাত করেন। প্রাণ বাঁচাতে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ বিষয়ে ছাত্রশক্তির জেলা সাধারণ সম্পাদক রাজ মোস্তাকিন বলেন, ‘আমরা এখন শ্রীমঙ্গল থানায় আছি। হামলা করেছে হাবিবুর রহমান। হামলাকারী হাবিবসহ যারা যারা এর ইন্ধনে ছিল, তাদের বিরুদ্ধে মামলা রেডি করছি।’

জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান বলেন,‘সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী। হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। পরে আমরা তাকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে তুলে দিয়েছি। হাসিবের সঙ্গে থাকা স্ত্রী ইতিমধ্যে কুমিল্লায় নিজ বাড়িতে পৌঁছেছেন।’

তিনি আরও জানান, হাসিব পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেছেন। হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা