সারাদেশ

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. বদরুদ্দোজা। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সাইবার বুলিং ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এসপি মো. বদরুদ্দোজা বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি ও জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ কাজ করবে। যানজট নিরসনসহ অপরাধ নিয়ন্ত্রণে আমাদের দৃঢ় প্রত্যয় রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ জন্য পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং যোগাযোগ থাকা জরুরি। সবাই সম্মিলিতভাবে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে মাদকের বিস্তার রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর ও অপরাধপ্রবণ এলাকা বিশেষ করে চরকেওয়ার, মোল্লাকান্দি, গুয়াগাছিয়া ইউনিয়নের পুলিশের টহল জোরদারের দাবি জানান।

সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসপি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ এবং অনলাইন জুয়ার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তাঁর মতে, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় থাকলে অপরাধের তথ্য দ্রুত পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে। পাশাপাশি সাইবার বুলিং ও অনলাইনভিত্তিক অপরাধ সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আকবর আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা