সারাদেশ

হেমায়েতপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের হেমায়েতপুরে আবারও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে বিক্ষোব্ধ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে পুলিশ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকাল থেকে হেমায়েতপুর শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকরাও কাজে যোগ দেন। তবে সকাল ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মস্থল থেকে বেরিয়ে আসতে শুরু করেন। একপর্যায়ে তারা হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও পদ্মার মোড় এলাকায় জড়ো হন। অন্যদিকে বাগবাড়ি এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনে বিভিন্ন কারখানা থেকে আসা শ্রমিকরা অবস্থান নেন। তখন স্যামস স্টাইলিংয়ের শ্রমিকরা কারখানার ভেতরে কাজ করছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার সামনে অবস্থান নেয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বাগবাড়ি এলাকায় স্যামস স্টাইলিং গ্রুপসহ যমুনা গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া সকালে আরও বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পর শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি। তবে এ ঘটনার মধ্যেও সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশের একজন কর্মকর্তা জানান, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের সেখানে অবস্থান করতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা