সারাদেশ

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেওয়ার ঘটনায় আলোচিত সেই প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস আদেশে তাঁকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সংযুক্তির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত। আজ বিকেলে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এর আগে গত ১০ নভেম্বর মঙ্গলবার ‘নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিভাবকদের অভিযোগ, শুধু চুল কেটে দেওয়াই নয়, ওই শিক্ষক এর আগেও শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিভাবক মিতা বানু অভিযোগ করেন, কয়েক দিন আগে তাঁর ছেলেকে এমনভাবে মারধর করা হয়েছে যে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। ভয়ে এখন সে বিদ্যালয়ে যেতে চায় না। অন্য অভিভাবকেরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের চুল কাটার কথা স্বীকার করেন। তাঁর দাবি, শিক্ষার্থীদের চুল বড় হয়ে চোখের ওপর এসে পড়ছিল। এ কারণে কয়েকজনের চুল কেটে দিয়েছেন।

বদলগাছী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ছাইদুল ইসলাম জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অভিযুক্ত শিক্ষককে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চুল খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

প্লাস্টিকমুক্ত পর্যটন নগরী গড়তে কুয়াকাটায় মতবিনিময় সভা

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্ল...

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল দুই শিশু মোটরসাইকেলআরোহীর, আহত ১

স্কুলের গণ্ডি পার হয়নি, এমন শিশু সন্তানকেও কোনো কো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা