সারাদেশ

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিন্টু স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে পিন্টু করের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে।

প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছে, ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা চলমান রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা