সারাদেশ

আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, আজও কয়েকটি কারখানায় ছুটি

সাভার (ঢাকা) প্রতিনিধি

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকেই সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানা সামনে ঘুরে শ্রমিকদেরকে সারিবদ্ধ ভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। তবে সকাল ৯ টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি পালন করায় সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার বেশিরভাগ পোশাক শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভসহ কর্মবিরতি করতে থাকে। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে কতৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করেন। পরে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে বাসায় ফেরার পথে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করে। এসময় টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এছাড়া বেশিরভাগ পোশাক কারখানাগুলোতে কাজ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে সাভারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপুর্নভাবে কাজে যোগ দিয়েছে। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি পোশাক কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা