সারাদেশ

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল : ভেন্টিলেটরে ১ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে এখনও ভর্তি আছে ১৮ জন। তাদের মধ্যে আজিজুল হক সিয়াম নামে এক শিক্ষার্থী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি চার শিক্ষার্থীর মধ্যে ২০ বছর বয়সী ইউসুফের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

গত সোমবার রাত পৌনে দুইটার দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিসকক্ষে আগুন লাগে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকার সময় বই ও কাগজপত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা