সারাদেশ

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪নভেম্বর) রাতে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন শান্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং তিনি তিলকপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের আক্কাস সরদারের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলায় অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এমন সংবাদে পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার রাতে থানা পুলিশ তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্তিত্বশীলতা পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের একজন সক্রিয় নেতা মোশাররফ হোসেন শান্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির নামে বিগত সময়ের একটি সাজা ও ৫টি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছ।

পুলিশ সুপার আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা