সারাদেশ

বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে প্রাইভেট কারে আগুন, আটক ৪

প্রদীপ রায়, বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ছাগল চুরির চেষ্টার অভিযোগে একটি লাল রঙের প্রাইভেট কার ধাওয়া করে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দুই নারী, একজন পুরুষ ও এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের উপরপুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি লাল রঙের প্রাইভেট কার নিয়ে ছাগল চুরির চেষ্টা করা হচ্ছে- এমন অভিযোগে স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করেন। এ সময় চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পালানোর পথে গাড়িটির ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

একপর্যায়ে গাড়িটি জংলিপীর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা সেটি আটক করে। পরে উত্তেজিত জনতা প্রাইভেট কারটিতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫ নম্বর ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবু।

গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ সদস্যরা। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

এ ঘটনায় দুই নারী, একজন পুরুষ ও একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীসহ চারজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাগল চুরির অভিযোগের সত্যতা, আটকদের পরিচয় এবং ঘটনার পেছনের বিস্তারিত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

আইন নিজের হাতে তুলে না নিয়ে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

মুন্সীগঞ্জে আ’লীগের পক্ষে মিছিলের অভিযোগে আটক ৩৭ জনের জামিন

মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল ও অপরাধমূল...

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় বাড়ির সামনে মাদক ব্যবসা ও বিক্রিতে...

বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে প্রাইভেট কারে আগুন, আটক ৪

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ছাগল চুরির চেষ্টার অভ...

পৃথক ঘটনায় শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা