সারাদেশ

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক প্রান্তিক কুমার সরকার (১৬) নামে এক কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে এদিন ভোরে সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। অভিযুক্ত প্রান্তিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের পরিতোষ চন্দ্রের ছেলে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, কিশোর-কিশোরী দুজনই ৮ম শ্রেণিতে অধ্যয়নরত।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মেয়ের বাড়িতে অনৈতিক কার্যকলাপের সময় দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে।

এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা