সারাদেশ

বরিশালে এ্যাম্বুলেন্স চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জে বেপরোয়া এ্যাম্বুলেন্সের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রিপন হাওলাদার (৩৫)। তিনি কুশাঙ্গাল ইউনিয়নের বাউবহাল গ্রামের চাঁন খাঁ’র ছেলে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানিয়েছেন, পটুয়াখালী থেকে রোগী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে বোয়ালিয়া ব্রিজের ঢালে দুর্ঘটনায় রিপন হাওলাদার নামে এক পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্সটিকে আটকে রেখেছে পুলিশ।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা