সারাদেশ

সিলেটে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত যুবক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে পুলিশের মাদক বিরোধী সেলের অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম হোসাইন আহমদ (৩০)। তিনি মৌলভীবাজারের বড়লেখা থানার বড়াইল গ্রামের বিলাল মিয়ার ছেলে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বিয়ানীবাজার থানার মাদক বিরোধী সেল।

অভিযানের সময় তার কাছ থেকে ৪শ' পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিয়ানীবাজার থানায় মাদক বিরোধী সেলের এসআই কামরুল আলম বাদী হয়ে মামলা দায়েল করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা