ছবি: সান নিউজ
সারাদেশ

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২৩ আগষ্ট ) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বোয়ালখালী বাজার থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ১.মোঃ সাইফুল ইসলাম (২৬) ২. কাকো মনি ত্রিপুরা (৩৫) ৩.আবু তৈয়ব (৩৮) তাদের একজনের বাড়ি রাঙামাটি জেলার সাজেক থানায়,অপর দুজন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি ডিবি (গোয়েন্দা) পুলিশের গোপন তথ্যতের ভিত্তিতে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে সেলিম ষ্টোরের গোডাউন অভিযান চালায় পুলিশ। এসময় গোডাউন থাকা উপস্থিত ব্যক্তির দেহ তল্লাশি করার সময় তার ভাষ্য অনুযায়ী সারিবদ্ধ ভাবে রাখা চাউলের বস্তার চিপায় লুকিয়ে রাখা ২০০পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বর্তমান আনুমানিক বাজার মূল্য: ৬০,০০০/- (ষাট হাজার) টাকা জানায় পুলিশ।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মাদক মুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা