সারাদেশ

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ইসলামি সংগীতশিল্পী শাহীন আলম। এ সাফল্যের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রংপুর জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীকে পেছনে ফেলে ইসলামি সংগীত ও গজল বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন তিনি।

শাহীন আলম উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বাসিন্দা। তিনি তবকপুর আবু বকর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী এবং কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির শিক্ষক। পাশাপাশি তিনি আবাবিল শিল্প ও সাংস্কৃতিক পরিষদ, উলিপুরের সাবেক পরিচালক।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ইসলামি গজল ও হামদ-নাত বিভাগে প্রথম হন শাহীন। পরে ১০ অক্টোবর কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব করেন।

একই প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উলিপুরের আরেক প্রতিভা কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী মোছা. মিফতাহুল জান্নাত তানিশা। সে মাদ্রাসার ইবতেদায়ি গ্রুপের ‘খ’ বিভাগে নির্ধারিত বক্তৃতায় এ কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে এম. শাহীন আলম বলেন, আলহামদুলিল্লাহ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছি। এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, জাতীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করে কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করতে চাই।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা