সারাদেশ

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোঃ নয়ন মিয়া (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুর থানার একটি দল নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেপ্তারের সময় তার ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয় উলিপুর থানা অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন নয়ন মিয়ার বিরুদ্ধে আদালতে ২২-২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা