সারাদেশ

‌'মুজিববর্ষেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট'

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ এ কথা বলেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের অংশ হিসেবে মুজিববর্ষে শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি।

এ সময় রামপাল পাওয়ার প্লান্টের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, চিফ প্রকিউরমেন্ট অফিসার মো. মফিজুল ইসলাম, জেনারেল ম্যানেজার দেবাশীষ নাথ, মিহির কুমার মোহন্তী, এজিএম সিদ্ধার্থ মন্ডল, এজিএম বাপ্পাদিত্য সরকার, ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টারর্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশুসহ বিআইএফপিসিএল’র পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা