সারাদেশ

মেহেরপুরে ভুট্টা, মটরশুটি চাষের নতুন প্রযুক্তির মাঠ দিবস 


নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে ভুট্টা ক্ষেতের মধ্যে মটরশুটি আবাদে সফলতা অর্জন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের (বারি) গবেষকরা। জেলার চেংগাড়া গ্রামের মাঠে কৃষক আব্দুল খালেকের জমিতে আবাদের এ সফলতা তুলে ধরা হয়েছে এলাকার বিভিন্ন কৃষকদের মাঝে। একই খরচে দুটি ফসল আবাদ করতে পেরে চাষিদের লাভ এখন দ্বিগুণ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চেংগাড়া মাঠে আয়োজিত মাঠ দিবসে এ প্রযুক্তির বিস্তারিত বর্ণনা দেন বারির গবেষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেলোয়ার আহম্মেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি পাবনা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. দেবাশিস সরকার। উপস্থিত ছিলেন ভুট্টার সাথে মটরশুটি প্রযুক্তির উদ্ভাবক ড. শাহীনুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার খাঁ, গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহম্মেদসহ বারি গবেষকবৃন্দ।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা