সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: আলু সংরক্ষণে ঠাকুরগাঁওয়ের কোল্ড স্টোরেজ গুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাষি ও ব্যবসায়ীরা।

বুধবার (১৯ মে) শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, কৃষি সম্পাদক সুলতান মাহমুদ সুজন, উপদেষ্টা রফিক, বিএনডিসি আলু চাষি কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম সম্পাদক সারোয়ার কাওসার মানিক, উপদেষ্টা মোজাহারুল, আদর্শ আলু চাষি লিপু ও প্রমুখ।

বক্তারা দাবি করেন, দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে বস্তা প্রতি ১৬০/১৮০ টাকা আদায় করা হয়। অথচ ঠাকুরগাঁও জেলায় গত বছর ২শ টাকা হারে ভাড়া আদায় করা হতো । আর এ বছর প্রতি বস্থার জন্য ৩শ থেকে ৩২০ টাকা ভাড়া নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিকগণ। এতে কৃষকরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য,ঠাকুরগাঁও জেলায় ১৬টি হিমাগার বা কোল্ড স্টোরেজ রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা