সারাদেশ

স্বাস্থ্যবিধি না মানায় ৩২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার প্রকোপ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে না চলার দায়ে সিরাজগঞ্জে ৩২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মে) সকালে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি জানান, করোনার সংক্রমণরোধে মঙ্গলবার (১২ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে ৩২টি মামলায় ৩২ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৫৬ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৪৯ দিনে ৩২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার নয়শ ১৭ মামলায় দুই হাজার ৭৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩৯ লাখ ৯১ হাজার ছয়শ ৬০ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা