সারাদেশ

চরফ্যাশনে ঝড়ে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (১৯ মে) রাত থেকেই সুপার সাইক্লোন 'আম্ফান' বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে শুরু করেছে। এর প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার চরফ্যাশনের দক্ষিণে একটি গাছের নিচে চাপা পড়ে ছিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে দক্ষিণ আইচা থানার প্রধান সড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সকালের দিকে ওই ব্যক্তি বয়স্ক ভাতা আনার জন্য মোটরসাইকেলে করে উপজেলা সদর যাচ্ছিলেন। পথে ঝড়ে একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন এবং মাথায় গভীর আঘাতও ছিল। তাকে অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা