সারাদেশ

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি, নিখোঁজ ৭

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: বঙ্গোপসাগরের টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে মাছ ধরতে গিয়ে ১৮ মাঝি-মাল্লা নিয়ে ফিশিং ট্রলার ‘এফবি বানু’ ডুবে গেছে। এ ঘটনায় ৭ জেলে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

এর আগে সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাতে বঙ্গোপসাগরের টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে এ ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাতে তলা ফেটে ট্রলারটি ডুবে গেছে। ওই সময় ১৮ মাঝি-মাল্লা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন। তাদের মধ্যে ১১ জেলে তীরে ফিরলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রধান মাঝি আলতাজসহ সাত জেলে।

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ট্রলারের মালিক এবং তাদের সংগঠনের উদ্যোগে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা