সারাদেশ

গাইবান্ধায় সেতুর সংযোগ সড়কে ধস

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গোবিন্দগঞ্জ সড়কের ত্রিমোহনী সেতুর পশ্চিম পাড়ে সেতুর পাশাপাশি দুটি স্থানে সংযোগ সড়ক ধসে গেছে। গত বছর ধসে যাওয়া স্থানে বালু মাটি দিয়ে পূরণ করলেও এবার বর্ষার শুরুতেই বৃষ্টির পানির তোরে আবারও গভীর খাদের সৃষ্টি হয়েছে। এই খাদের পশ্চিম পাশে আরও একটি খাদের সৃষ্টি হয়েছে। কিন্তু খাদের ভরাট ব্যাপারে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। ফলে যে কোন সময় ধসের স্থান আরও বড় আকারে খাদে পরিণত হয়ে চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

সেতুর পশ্চিম পাড়ের বিষপুকুর গ্রামের বাসিন্দা আইয়ুব হোসেন জানান, সড়কটির সামান্য ভাঙা থেকে দিনদিন আরও বেড়ে যাচ্ছে। এটি মেরামত করা না হলে ধসে যাওয়া অংশ বেড়ে গেলে সেতু ওপর দিয়ে দু’পাড়ের মানুষের চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়বে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কনস্ট্রাকশন অব লং ব্রিজ-১ এর তথ্য মতে, উপজেলার এই ইউনিয়ন রোডস প্রজেক্টের (এলবিসি) আওতায় কাটাখালী নদীর ওপর ৪ হাজার ২৫ মিটার এই সেতুর কাজ শুরু হয় ২০১৩ সালের ২১ অক্টোবর। সেতুর নির্মাণ ব্যয় হয় ২৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬৬০ টাকা। পরবর্তীতে কাজ সম্পন্ন হলে ২০১৭ সালের ৭ ডিসেম্বর সেতুটি উদ্বোধন করা হয়। ফলে দুপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়।

সড়ক সংযোগে ধসের ব্যাপারে গাইবান্ধা এলজিইডির সিনিয়র-সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, সড়ক ধসের স্থান ভরাট করার জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা