সারাদেশ

সিলেট থেকে ধান-চাল কেনার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক:

সিলেট জেলা থেকে শুরু হয়েছে সরকারিভাবে ধান ও চাল কেনার প্রক্রিয়া। এ বছর সিলেট থেকে ৭ হাজার ৩২৯ মেট্টিক টন ধান ও ১০ হাজার ৫৮০ মেট্টিক টন চাল কিনবে সরকার। সব মিলিয়ে পুরো জেলা থেকে ১৭ হাজার ৮৯৯ মেট্টিক টন ধান ও চাল ক্রয় করবে সরকারি খাদ্য গুদাম কর্তৃপক্ষ।

সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি দাস চৌধুরী জানান, চলতি মে মাস থেকে ধান ও চাল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কিনছে সরকার।

এরিমধ্যে সিলেটের কৃষকদের কাছ থেকে ১২ মেট্টিক টন ধান ও ৩৩ মেট্টিক টন চাল কেনা হয়েছে। সিলেটে দক্ষিণ সুরমা ছাড়া বাকি ১২ উপজেলাতেই খাদ্য গুদাম আছে। এসব ধান ও চাল মজুদ করা হচ্ছে স্থানীয় সরকারি গুদামগুলোতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা