সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের একটি সেলুন থেকে চাইনিজ ছুরিসহ নবী হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

নবী হোসেন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের ৩১নং সেডের ৫নং রুমের মৃত আব্দুস সালামের ছেলে।

কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো নাইমুল হক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের একটি সেলুনে নবী হোসেনসহ অজ্ঞাত ৪-৫ সন্ত্রাসী ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে আড্ডা দেয়ার সংবাদে অভিযান চালানো হয়। এসময় মো. নবী হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশী করে তার কাছ থেকে চায়নিজ ছুরি পাওয়া যায়।

এ বিষয়ে উখিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা