সারাদেশ

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এতে নেওয়া হয়নি কোন প্রকার বাড়তি ভাড়া।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে নগরের বিভিন্ন সড়কে থাকা লঞ্চের বুকিং কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

সুন্দরবন লঞ্চের বুকিং কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে সকালে কার্যক্রম শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। শারীরিক দূরত্ব মেনে টিকিট বিক্রি কার্যক্রম চলে।

এদিকে সুন্দরবন লঞ্চের মালিক ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জনান, আগামী ১০ জুন পর্যন্ত চলতি ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। না পোষালে বিআইডব্লিউ কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা