সারাদেশ

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই সংকটকালে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (০৩ জুন) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নতুনবাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই মার্কেটে গার্মেন্টসের ফেব্রিক্স কাপড়ের দোকান, গেঞ্জি তৈরির ছোট ছোট কারখানা ও ঝুটের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা