সারাদেশ

সিলেটের সাবেক মেয়র কামরান করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। শুক্রবার (৫ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার তার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

গত বৃহস্পতিবার (৪ জুন) পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছিলেন কামরান নিজেই। বর্তমানে তিনি নগরীর ছড়ারপারে নিজের বাসায় আইসোলেশনে আছেন। তিনি এখনও শারীরিকভাবে সুস্থ আছেন।

গত ২৮ মে কামরানের স্ত্রী আসমা কামরানের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজেটিভ আসে। এরপর থেকে আসমা কামরান বাসায় আইসোলেশনে এবং কামরান নিজে কোয়ারেন্টাইনে ছিলেন।

গত ১৬ মার্চ করোনার সংক্রমণের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচিত হন কামরান।

এরপর স্বাস্থ্যবিধি অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে সাবেক মেয়র কামরান ও তার স্ত্রী আসমা কামরান নগরীর অসহায়-হতদরিদ্রদের সহায়তায় সক্রিয় হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা