সারাদেশ

নারায়ণগঞ্জের ৩ এলাকার লকডাউন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ঝুঁকিপূর্ণ তিন এলাকায় চলমান লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন। বুধবার (১০ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ লকডাউন পরীক্ষামূলক কার্যক্রম ছিল।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে পাইলট প্রকল্প হিসেবে নারায়ণগঞ্জের তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়। গত রোববার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি জানান, নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত বাড়তে থাকায় আগের মতো পুরো জেলা লকডাউন করা হবে না। সংক্রমণের হার বিবেচনায় নিয়ে তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হলো।

লকডাউন করা এলাকাগুলো হচ্ছে, আমলা পাড়া, জামতলা এলাকার আব্দুল হামিদ সড়ক ও রূপায়ন টাউন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা