সারাদেশ

বৃদ্ধাশ্রমে মানবতায় হ্যালো সৈয়দপুর

আমিরুল হক, নীলফামারী: এক মেয়ে থাকেন কানাডা, অন্য মেয়ে থাকেন ইতালি আর মা রয়েছেন বৃদ্ধাশ্রমে। পুত্রবধূর কাছে প্রহারিত হয়ে এক বৃদ্ধ রয়েছেন বৃদ্ধাশ্রমে। মেয়ে জামাইয়ের কাছে বোঝা হয়ে থাকতে চান না চাঁদপুরের অসুস্থ এক দম্পতি এসেছেন বৃদ্ধাশ্রমে।

এ রকম অনেক করুণ ঘটনার সাক্ষী হয়েছে শনিবার (২৯ জানুয়ারি) হ্যালো সৈয়দপুর টিম।

আরও পড়ুন: আ’লীগ থেকে এমপি একরামুলকে বহিষ্কারের সুপারিশ

পূর্বপরিকল্পনা অনুযায়ী কুয়াশা মাখা সকালে হ্যালো সৈয়দপুর টিম বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ ব্যক্তিদের সাথে আনন্দ উদযাপন করতে রওনা দিয়েছে নীলফামারী জেলার কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। পৌঁছানোর পর প্রথম শুরু হয় মতবিনিময় পালা এবং আনন্দ প্রদানের লক্ষ্যে ধাঁধা অনুষ্ঠান, সাথে ছিল পুরস্কার বিতরণ।

এদিকে দুপুরের খাবার তৈরি হচ্ছে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। রান্নায় অংশগ্রহণ করেছেন বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ নারী-পুরুষগণ। কেউবা রান্না করছেন, কেউ চুলায় আগুন দিচ্ছেন, আবার কাউকে দেখা গিয়েছে টমেটো শসা কাটা নিয়ে ব্যস্ত। এভাবেই তৈরি হয়েছিল দুপুরে সুস্বাদু চিকেন বিরিয়ানি।খাবার খেয়ে সবাই প্রশংসা করেছেন এবং হ্যালো সৈয়দপুর টিমের জন্য দোয়া করেছেন।

আরও পড়ুন: ছেলের বউকে অন্যত্র বিয়ে দিলেন শাশুড়ি

দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, শুরু হয় বিদায় লগ্ন। স্থানীয় বাজার থেকে হ্যালো সৈয়দপুর টিম শুকনা খাবার এবং কিছু ফলমূল ক্রয় করে প্যাকেট এর মাধ্যমে তুলে দেয়া হয় প্রত্যেকের হাতে। এভাবেই তাদের ক্ষণিকের আনন্দ দেওয়ার চেষ্টা করে টিমটি।

প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান সাজুর সাথে কথা বলে জানা যায়, একটি লাইব্রেরি করার স্বপ্ন দেখছেন। যাতে করে বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ ব্যক্তিরা বই পড়ে সময় কাটাতে পারেন। অর্থনৈতিক সংকটের কারণে কাজটি থেমে আছে কিছু সহায়তা পেলে হয় তো বা কাজটি এগিয়ে নিতে পারবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা