সারাদেশ

রাজৈরে বেশি দামে তেল বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালিয়ে ৬টি দোকানে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: বিএনপির ষড়যন্ত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে

বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

রাজৈর উপজেলার নিরাপদ খাদ্য পরির্দশক মো. নুরুজ্জামান মোল্লা জানান, সয়াবিন তেল ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্য নেয়ায় স্বপন সাহাকে ৪০ হাজার, সামির ভ্যারাইটিস ষ্টোরের সাদ্দাম হোসেনকে ১০ হাজার ও আবুল খায়ের কাজীর মুদি দোকান মালিকে ১০ হাজার টাকা জরিমানা করে।

অন্যদিকে মাতৃ মিষ্টান্ন ভান্ডারের দীপংকর সাহাকে ৫ হাজার, তৃপ্তি মিষ্টান্ন ভান্ডারের অরুণ কান্তি সাহাকে ৫ হাজার ও গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের গোবিন্দ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় খবর পেয়ে বাজারের অধিকাংশ মুদি ও মিষ্টির দোকান বন্ধ করে দোকানীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: ওজন কমাচ্ছেন দীঘি, দেবেন চমক

এই অভিযানে খুশি সাধারণ ক্রেতারা। তাদের দাবি এমন ঝটিকা অভিযান যেনো মাঝে মধ্যে পরিচালনা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা