পটুয়াখালীতে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও মহড়া অনুষ্ঠিত
সারাদেশ

পটুয়াখালীতে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও মহড়া অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি : "মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা" এর প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন:পোল্যান্ড সফরে কমলা হ্যারিস

এ উপলক্ষে বৃহস্পতিবার ( ১০ মার্চ ) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে স্থানীয় পিডিএসএ মাঠে দূর্যোগ প্রস্তুতি বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস কাজী কানিজ সুলতানা হেলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স,পুলিশ সুপারের প্রতিনিধি মো. ফেরদৌস আহমেদ।

আরও পড়ুন:রোমানিয়ায় যাচ্ছে হাদিসুরের লাশ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামী দিনগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দূর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করা হবে। আমাদের মা বোনেরা যারা ঘরের কাজগুলো সামলান তারা যেন সচেতন ভাবে অগ্নিকান্ড বিশেষ করে গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কি করনীয় এবং কিভাবে এটি নিয়ন্ত্রণ করতে যায় সে বিষয়ক প্রশিক্ষনের জন্য চেষ্টা করবেন বলে জানান।

আরও পড়ুন:বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এ সময় ভূমিকম্পে ভবন ধ্বংস হলে কিভাবে উদ্ধার তৎপরতা চালাতে হবে তা মহড়ার মাধ্যমে তুলে ধরেন। এরপরে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ঘটলে কিভাবে নিয়ন্ত্রণের করতে হয় তার কৌশল প্রদর্শন করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা