বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
সারাদেশ

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

সান নিউজ ডেস্ক : বাগেরহাট জেলার মোংলা উপজেলার মৌখালী ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন:পোল্যান্ড সফরে কমলা হ্যারিস

বুধবার ( ৯ মার্চ ) দিনগত রাত পৌণে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোংলা পৌর এলাকার মোর্শেদ সড়কের জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), একই এলাকার মো. কুদ্দুসের ছেলে জাকারিয়া (২০) এবং জেলার মোড়েলগঞ্জ উপজেলার আসাদের ছেলে সাকিব (২০)।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই এলাকায় মেলা শেষে রাতে ওই ৩ যুবক একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মৌখালী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় দ্রুতগামী মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী তিনজন ছিটকে রাস্তায় পড়ে যায়।

আরও পড়ুন:বিশ্বে করোনা শনাক্ত ৪৫ কোটি ছাড়াল

তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:রোমানিয়ায় যাচ্ছে হাদিসুরের লাশ

ইউএনব ‘র প্রতিবেদনে জানা যায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা